সিরাজগঞ্জে নিখোঁজ যমজ দুই শিশু গাজীপুর থেকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ২২:১৪
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া যমজ দুই শিশুকে তিন দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া দুই শিশু হলো রাসেল (১১) ও রাশেদুল (১১)। তারা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের বাসিন্দা এবং নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, গত রবিবার (২৯ মার্চ) তারা নিজ বাড়ি থেকে বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদরাসায় যাওয়ার উদ্দেশে বের হয়। পরে তারা আর মাদরাসায় পৌঁছায়নি। এরপর পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শিশুদের বাবা নজরুল ইসলাম বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ ঘটনায় বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, ‘শিশু দুটি মাদরাসায় পড়তে আগ্রহী ছিল না। এ কারণে তারা পাঞ্জাবি বদলে গেঞ্জি পরে নিজেরাই বাসে করে ঢাকায় চলে যায়। পরে তারা গাজীপুরের চন্দ্রা এলাকার একটি হোটেলে আশ্রয় নেয়। সেখানে স্থানীয় বাসিন্দারা তাদের সন্দেহজনক অবস্থায় দেখে গাজীপুর থানায় হস্তান্তর করেন। পরে সংবাদ পেয়ে শিশুদের স্বজনরা গাজীপুর থানায় গিয়ে তাদের নিয়ে আসেন। বুধবার সন্ধ্যায় দুই শিশুকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
আরও পড়ুন
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
