ওমানের দুকম বন্দরে ড্রোন হামলা, আহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ১৪:৫৬
ওমানের দুকম বন্দরে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন শ্রমিক আহত হয়েছেন।
রবিবার (১ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, দুটি ড্রোন দুকম বন্দরকে লক্ষ্য করে হামলা চালায়। এতে একজন বিদেশি শ্রমিক আহত হয়েছেন।
খবরে বলা হয়েছে, শ্রমিকদের জন্য ব্যবহৃত একটি অস্থায়ী আবাসনে একটি ড্রোন আঘাত হানে। অন্য ড্রোনটির ধ্বংসাবশেষ জ্বালানি ট্যাংকের কাছে পড়ে। তবে এতে কোনো ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আহত শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে ওমানি কর্তৃপক্ষ। দেশটি এ হামলাকে জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা এবং বাসিন্দাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরব সাগরের তীরে অবস্থিত দুকম বন্দর একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ও সামুদ্রিক কেন্দ্র। এটি আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুন
- • চোটের কারণে, নেইমার খেলছেন না
- • দৌলতদিয়া ফেরিঘাটে এস বি সুপার ডিলাক্স বাস দুর্ঘটনা: সর্বশেষ পরিস্থিতি
- • বায়তুল ইজ্জতে বিজিবির অ্যান্টি-ট্যাংক অস্ত্রের প্রশিক্ষণ সম্পন্ন
- • প্রথম প্রেমিককে হারিয়েছিলেন দুর্ঘটনায়, ৪৭ বছরেও অবিবাহিত শমিতা
- • দৌলতদিয়ায় ফের নদীতে পড়ল যাত্রীবাহী বাস
- • সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
- • পুতিনকে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়ে জেলেনস্কির খোলা চিঠি
- • স্বর্ণের বাজারে স্বস্তি, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
