০৫ জুন ২০২৬, শুক্রবার, ১৩:২৮

শিরোনাম
বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

দৌলতদিয়া ফেরিঘাটে এস বি সুপার ডিলাক্স বাস দুর্ঘটনা: সর্বশেষ পরিস্থিতি

দৌলতদিয়া ফেরিঘাটে এস বি সুপার ডিলাক্স বাস দুর্ঘটনা: সর্বশেষ পরিস্থিতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১২:০৮

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান শেষে বাসটি নদী থেকে তুলে আনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ‘এস বি সুপার ডিলাক্স’ নামের নন-এসি বাসটি ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসসহ উদ্ধারকারী বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় দুই ঘণ্টা ২০ মিনিট পর সকাল ১১টা ৪৪ মিনিটের দিকে উদ্ধারকারী নৌযান ‘আমির হামজা’র সহায়তায় বাসটি নদী থেকে উপরে তোলা হয়।

উদ্ধার কার্যক্রম শেষে নিশ্চিত হওয়ার জন্য ডুবুরি দল নদীতে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন