০৫ জুন ২০২৬, শুক্রবার, ১১:১৮

শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

পুতিনকে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়ে জেলেনস্কির খোলা চিঠি

পুতিনকে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়ে জেলেনস্কির খোলা চিঠি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১০:০১

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে লেখা এক খোলা চিঠিতে তিনি বলেছেন, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনাই যুদ্ধের অবসানের সবচেয়ে কার্যকর পথ হতে পারে।

চিঠিতে জেলেনস্কি প্রস্তাবিত বৈঠকের সময় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান। তবে এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিন এমন যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করেছিলেন।

জেলেনস্কি লিখেছেন, ইউরোপের এই যুদ্ধ আবার কখন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারে ফিরে আসবে, সেই অপেক্ষায় থাকা ঠিক হবে না। তিনি বলেন, যুদ্ধের কারণে ইউক্রেনের মানুষের যে ক্ষতি হচ্ছে, তা বন্ধে উভয় পক্ষের সরাসরি আলোচনায় বসা প্রয়োজন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, বৈঠকটি তুরস্ক বা সুইজারল্যান্ডের মতো কোনো নিরপেক্ষ দেশে অনুষ্ঠিত হতে পারে। তিনি পুতিনকে উদ্দেশ করে বলেন, ‘আপনার ও আমাদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই যুদ্ধের অবসানের প্রস্তাব দিচ্ছে ইউক্রেন। আমি একটি বৈঠকের আহ্বান জানাচ্ছি।’

ক্রেমলিন জানিয়েছে, তারা জেলেনস্কির চিঠি পেয়েছে এবং বিষয়টি পুতিনকে অবহিত করা হবে। তবে মস্কোর অবস্থান আগের মতোই রয়েছে। রাশিয়া বলেছে, জেলেনস্কি চাইলে মস্কো সফর করতে পারেন।

এদিকে সেন্ট পিটার্সবার্গে এক অনুষ্ঠানে পুতিন বলেন, তিনি ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে এর জন্য উভয় পক্ষকে কিছু আপস করতে হবে। একই সঙ্গে তিনি ইউক্রেনকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা পরিত্যাগের পুরোনো দাবি পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে ইউক্রেন এসব শর্ত প্রত্যাখ্যান করেছে। কিয়েভের দাবি, ভূখণ্ড ছেড়ে দিলে তা ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসনকে আরও উৎসাহিত করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুই নেতার বৈঠকের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, পুতিন ও জেলেনস্কি মুখোমুখি আলোচনায় বসলে তা ইতিবাচক হবে এবং যুদ্ধের সমাধানে সহায়ক হতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা কার্যত অচল হয়ে আছে। এর মধ্যেই জেলেনস্কির এই খোলা চিঠি নতুন করে কূটনৈতিক তৎপরতার সম্ভাবনা তৈরি করেছে।

আরও পড়ুন