০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:১৭

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

ফারহানকে স্বামী দাবি তিশার, সহঅভিনেত্রীকে মারধরের অভিযোগ

ফারহানকে স্বামী দাবি তিশার, সহঅভিনেত্রীকে মারধরের অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ১৯:৩০

তানজিন তিশাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন নাটকের আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। শুটিং চলাকালে সবার সামনে তাকে মেরে আহত করার অভিযোগ এনেছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ বলেন, আমরা নতুন সিনেমার শুটিং করছিলাম মানিকগঞ্জে। সোমবার (২ মার্চ) প্রথম শুটিংয়ে আমি তিশা আপুর জন্য ঢাকা থেকে কেক নিয়ে যাই। কিন্তু সেটা তিনি নেননি। এরপর প্রথম শটেই তিনি আমাকে খামচি দিয়ে রক্তাক্ত করে ফেলেন । বিষয়টি আমি স্বাভাবিকভাবে নিয়ে মনিটরের সামনে যাই শটটি দেখতে।

মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন অভিনেতা শহিদুজ্জামান সেলিম এবং পরিচালক রিংকু। এই দৃশ্য দেখে সেলিম অবাক হয়ে অথৈয়ের কাছে জানতে চান তিশা কেন এমন আচরণ করলেন এবং তাদের মাঝে আগে থেকে কোনো ঝামেলা ছিল কি না। তখন অথৈ জানান, মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করতে আমাকে মানা করে ছিলেন। এমনকি বলেছিলেন ফারহান তার জামাই হয়। সেটাও দুই বছর আগের কথা।

অথৈ আরও জানান, শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও অনেককেই ফোন করে ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করে হুমকি দেন তিশা। সে সময় তিশার কাছে এর কারণ জানতে চাইলে তিনি দাবি করেন ফারহান তার ‘জামাই’। এই ঘটনার পর অথৈ বিষয়টি ফারহানকে জানান এবং পরবর্তীতে তার সঙ্গে আর কাজ করেননি।

এই অভিনেত্রী আরও জানান, সিনেমায় আমার শেষ শটে আজ (৩ মার্চ) তিনি আমাকে সবার সামনে এলোপাতাড়ি চড় মেরে চোখ ফুলিয়ে ফেলেছেন।

এ বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন