০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:২৮

শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট

ইনস্টাগ্রামের মতো ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে

ইনস্টাগ্রামের মতো ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪০

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপও ইনস্টাগ্রামের মতো ফিচার যুক্ত হচ্ছে। এখর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ফেসবুক-ইনস্টাগ্রামের স্টোরিতে যেমন অন্যদের ট্যাগ করেন, এখানেও সেটি পারবেন। শিগগিরই অ্যানড্রয়েড ভার্সনে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে।

জানা গেছে, আগামী দিনে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অন্য ব্যবহারকারীদের মেনশন করতে পারবেন। ফেসবুকের স্টোরি কিংবা ইনস্টাগ্রামের স্টোরিতে অন্য ব্যবহারকারীকে ট্যাগ করা যায়। হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে এমনই একটি ফিচারই এবার চালু হতে চলেছে।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘মেনশন’। এক্ষেত্রে ব্যবহার করা হবে ‘@’ চিহ্ন। অর্থাৎ যেভাবে ফেসবুক স্টোরি কিংবা ইনস্টাগ্রাম স্টোরিতে ব্যবহারকারীদের ট্যাগ করা হয় তেমনভাবেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও পছন্দের ব্যবহারকারীকে আপনি ‘@’ চিহ্ন দিয়েই মেনশন বা ট্যাগ করতে পারবেন।

তবে পুরো বিষয়টায় থাকবে গোপনীয়তা। অর্থাৎ যিনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিচ্ছেন এবং যাকে মেনশন করছেন, শুধু তারা দুজনই জানতে পারবেন। আপাতত এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে কবে এই ফিচার সব ব্যবহারকারীদের জন্য চালু হবে তা জানা যায়নি এখনো।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফোর একটি পোস্টে জানা গেছে, হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৪.২০.৩ আপডেটে এই ফিচার দেখা গেছে। সব ব্যবহারকারীরা এই ফিচার এখন দেখতে পাবেন না বা এর সুবিধা পাবেন না।

আরও পড়ুন