০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:১৪

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

ছেলের কাছে পরাজিত হয়ে জামানত হারালেন বাবা

ছেলের কাছে পরাজিত হয়ে জামানত হারালেন বাবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৫

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এক বিরল নির্বাচনী লড়াইয়ের সাক্ষী হলো দেশবাসী। এই আসনে বিজয়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা হান্নান মাসউদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে নিজের জামানত হারিয়েছেন তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক।

বৃহস্পতিবার ঘোষিত ফলাফল অনুযায়ী, শাপলা প্রতীক নিয়ে আব্দুল হান্নান মাসউদ ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। অন্যদিকে, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হয়ে একতারা প্রতীকে নির্বাচন করা হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম পেয়েছেন মাত্র ৫০৫ ভোট।

নির্বাচন কমিশনের (ইসি) নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে ওই আসনে প্রদত্ত মোট ভোটের অন্তত ১২.৫ শতাংশ (আট ভাগের এক ভাগ) ভোট পেতে হয়। সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় আমিরুল ইসলামের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিজয়ী প্রার্থীর বাবা ছাড়াও এই আসনে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় আরও আটজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। তিনি আরও বলেন, হাতিয়ায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। অবহেলিত এই জনপদকে নতুন জনপ্রতিনিধিরা আলোকিত করবেন বলেই সাধারণ মানুষের প্রত্যাশা।

আরও পড়ুন