দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩৮
সামরিক শাসন জারির চেষ্টা ও রাষ্ট্রবিরোধী বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিউলের একটি আদালত। আজ শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
আদালতের রায়ে বলা হয়েছে, সংবিধান লঙ্ঘন করে সেনা মোতায়েন ও রাজনীতিকদের গ্রেপ্তারের নির্দেশ দিয়ে ইউন সুক ইয়োল দেশের গণতন্ত্রকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। বিচারক জি গুই-ইয়ন রায়ে উল্লেখ করেন, ২০২৪ সালের ৩ ডিসেম্বর ইউন সুক ইয়োল সেনাবাহিনীকে জাতীয় পরিষদ ঘিরে ফেলার যে নির্দেশ দিয়েছিলেন, তা ছিল চরম সংবিধানবিরোধী। এ ঘটনায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা তাঁর মৃত্যুদণ্ড দাবি করেছিলেন।
২০২৪ সালের ৩ ডিসেম্বর এক আকস্মিক টেলিভিশন ভাষণে ইউন সুক ইয়োল দেশে ‘মার্শাল ল’ বা সামরিক শাসন জারি করেন। তখন তিনি দাবি করেছিলেন, রাষ্ট্রবিরোধী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, সংসদে বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতেই তিনি এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন।
তৎকালীন সময়ে সংসদ সদস্যরা জাতীয় পরিষদে প্রবেশ করে সামরিক শাসন বাতিলের প্রস্তাব পাস করলে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি আদেশ প্রত্যাহার করতে বাধ্য হন। এরপরই শুরু হয় তাঁর অভিশংসন ও বিচার প্রক্রিয়া।
রায়ের প্রতিক্রিয়ায় ইউনের আইনজীবীরা দাবি করেছেন, পর্যাপ্ত প্রমাণ ছাড়াই ‘পূর্বনির্ধারিত সিদ্ধান্তে’ এই রায় দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ষড়যন্ত্রে জড়িত থাকায় দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছর এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
