ইরান ইস্যুতে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে মোদির ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০১:৫০
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
ফেসবুকে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি জানান, এই কঠিন সময়ে ভারত সংযুক্ত আরব আমিরাতের পাশে রয়েছে এবং সংহতি প্রকাশ করছে। তিনি বলেন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত সবসময়ই সহমত এবং উত্তেজনা প্রশমনের পক্ষে।
প্রধানমন্ত্রী আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের যত্ন নেওয়ার জন্য তিনি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।
ভারত ও সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই সংহতি বার্তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
