যেকোনো উপায়ে হরমুজ প্রণালি খুলবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ২৩:৩২
ইরান-ইসরায়েল যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি ঘটিয়ে হরমুজ প্রণালি ‘যেকোনো উপায়ে’ পুনরায় খুলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সোমবার (৩০ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এমন এক সময়ে তার এই বক্তব্য এল, যখন তেলের বিশ্ববাজারে অস্থিরতা চলছে এবং ইরানে মার্কিন সেনা মোতায়েনের গুঞ্জন তীব্র হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের প্রেক্ষাপটে রুবিও দাবি করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সরাসরি আলোচনা চলছে। যদিও তেহরান শুরু থেকেই আলোচনার বিষয়টি অস্বীকার করে আসছে। এদিকে পাকিস্তান জানিয়েছে, তারা আগামী দিনগুলোতে এই সংকটের স্থায়ী সমাধানে সরাসরি আলোচনার আয়োজন করবে। সাক্ষাৎকারে রুবিও আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় কূটনীতিকে প্রাধান্য দিয়ে একটি সমাধান খুঁজছেন।
সাক্ষাৎকারে রুবিও ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের প্রতি মার্কিন প্রশাসনের আগ্রহের ইঙ্গিত দেন। তিনি বলেন, “আমরা এমন একটি দৃশ্যপটকে স্বাগত জানাব যেখানে ইরান ভিন্ন দৃষ্টিভঙ্গির ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে; সুযোগ এলে আমরা তা লুফে নেব।”
এছাড়া ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। রুবিওর অভিযোগ, ইরান বিশ্বকে ব্ল্যাকমেইল করতে পারমাণবিক অস্ত্র খুঁজছে, যদিও তেহরান একে বরাবরই বেসামরিক কর্মসূচি বলে দাবি করে আসছে।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
