০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৭:৫৬

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ‘গুরুতর ভুল’:বেন গাভির

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ‘গুরুতর ভুল’:বেন গাভির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৬:৩২

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতেমার বেন গাভির।  এ সিদ্ধান্তকে তিনি ‘গুরুতর ভুল’ বলে আখ্যা দেন।  খবর মিডল ইস্ট আইয়ের। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেন গাভির লেখেন, ‘লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি একটি গুরুতর ভুল। এটি এমন কিছু উপদেষ্টার অবাস্তব কল্পনার ফল, যারা প্রধানমন্ত্রীকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছেন।’

তিনি লেখেন, ‘কিছু পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেও ‘না’ বলতে জানতে হয়। আমরা যদি তা না করি, তাহলে পরেরবার আমাদের হিজবুল্লাহর মুখোমুখি হতে হবে আরও শক্তিশালী ও আরও বিপজ্জনক অবস্থায়।’

ওয়াশিংটনে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার মাধ্যমে লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার বিরোধিতা করেই এ মন্তব্য করেন বেন গাভির।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার পর ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে।  তবে উভয় পক্ষ জানিয়েছে, এর জন্য হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে হামলা বন্ধ করতে হবে। 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দুই দেশ কিছু ‘পাইলট জোন’ গঠনের ব্যাপারেও একমত হয়েছে। 

এসব এলাকায় লেবাননের সশস্ত্র বাহিনী এককভাবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিচালনা করবে এবং কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না।

যৌথ বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রধান শর্ত হলো হিজবুল্লাহর পক্ষ থেকে সব ধরনের হামলা সম্পূর্ণ বন্ধ করা এবং সংগঠনটির সদস্যদের দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেওয়া।

আরও পড়ুন