সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১১:২৭
সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলার মাত্রা বেড়েছে। এর মধ্যেই রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮ জন নিহত হয়েছেন। একই সঙ্গে বুধবার (৩ জুন) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি নৌঘাঁটি ও তেল টার্মিনালেও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এর জবাবে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে রাশিয়াও।
ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার ভেতরে ঢুকে রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল ও নৌঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন। এছাড়া একটি অস্ত্র কারখানাতেও আঘাত হানে কিয়েভের ড্রোন।
একই দিন দোনেৎস্কে ইউক্রেনীয় ড্রোন একটি যাত্রীবাহী বাসে আঘাত হানলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহত হন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ‘ন্যায়সঙ্গত’ প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি আক্রমণের তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
অন্যদিকে ইউক্রেনের আকস্মিক এই ড্রোন হামলার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে এর ‘পদ্ধতিগত’ ও কঠোর জবাব দেওয়া হবে।
এর আগের দিনই ইউক্রেনজুড়ে রেকর্ড সাড়ে ৬০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো।
এদিকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। বুধবার দিনভর দুই পক্ষের মধ্যে শতাধিক সম্মুখ লড়াইয়ের খবর পাওয়া গেছে।
তবে যুদ্ধের তীব্রতা বাড়লেও দীর্ঘ সময়ের অচলাবস্থা ভেঙে শান্তি আলোচনার সম্ভাবনাও দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইউরোপীয় পক্ষ ও রাশিয়ার মধ্যে শিগগিরই যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হতে পারে।
জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের সমন্বয়ে গঠিত ‘ই-থ্রি’ জোট ইউরোপের পক্ষে সম্ভাব্য এই শান্তি আলোচনার নেতৃত্ব দিতে পারে বলেও আভাস পাওয়া গেছে।
আরও পড়ুন
- • বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
