ইরান দলের অনুশীলন ভেন্যুর কাছে লাশ উদ্ধার, তদন্তে মেক্সিকো পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১০:০০
মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে পার্ক করা একটি গাড়ি থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার সীমান্তবর্তী শহর তিহুয়ানার কালিয়েন্তে স্টেডিয়ামের বিপরীতে গাড়িটি পার্ক করা ছিল।
পুলিশ জানায়, গাড়ির ভেতরে কালো ব্যাগে মোড়ানো অবস্থায় লাশটি পাওয়া যায়। তিহুয়ানার প্রসিকিউটর কার্যালয়ের এক মুখপাত্র জানান, টহলরত পুলিশ সদস্যরা সন্দেহজনক অবস্থায় গাড়িটি দেখতে পেয়ে তল্লাশি চালান।
প্রাথমিক তদন্তে লাশটিতে সহিংসতার চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গাড়িটি কয়েক দিন ধরেই সেখানে পরিত্যক্ত অবস্থায় ছিল।
বিশ্বকাপে অংশ নেওয়া ইরানের জাতীয় দল বর্তমানে ওই স্টেডিয়ামেই অনুশীলন করছে। শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে দলটি ক্যাম্প মেক্সিকোতে স্থানান্তর করে।
মেক্সিকোতে অবস্থানকালে ইরান দলকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। সশস্ত্র নিরাপত্তা বাহিনীর পাহারায় তাদের হোটেল ও স্টেডিয়ামের মধ্যে যাতায়াত করানো হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার লাশ সরিয়ে নেওয়ার কিছুক্ষণ পরই ইরান দলের বহর স্টেডিয়াম ত্যাগ করে।
তিহুয়ানা শহরটি দীর্ঘদিন ধরেই মাদকচক্রের সহিংসতার জন্য কুখ্যাত। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালেই সেখানে এক হাজার ২০০-এর বেশি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে।
তবে উদ্ধার হওয়া মরদেহের সঙ্গে ইরান জাতীয় দলের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন
- • তারুণ্য ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন ৮ খাবার
- • বিশ্ব দেখবে ইরানের শক্তির প্রতিফলন: ইরানি সামরিক কর্মকর্তা
- • দ্রুত নিষ্পত্তির উদ্যোগে হাইকোর্টে উঠছে আছিয়া-নুসরাত মামলা
- • বাসর রাতে বিড়াল মারার আসল রহস্য
- • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল
- • দক্ষ জনগোষ্ঠী গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
- • জেনেটিক ঝুঁকির সতর্কবার্তা: খালাতো–চাচাতো বিয়েতে বাড়ছে উদ্বেগ
- • আবার ফাইনালে দেখা হলে আর্জেন্টিনাকে হারানোর হুঁশিয়ারি এমবাপ্পের
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
