১৫ জুন ২০২৬, সোমবার, ১৫:৪৯

শিরোনাম
ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবৃদ্ধি নয়, মানুষের জীবনমানই উন্নয়নের মূল মানদণ্ড হওয়া উচিত: দেবপ্রিয় ভট্টাচার্য ইমিগ্রেশন জটিলতায় দিল্লি সফর বাতিল, দেশে ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান তামাক ও মাদকমুক্ত না হলে স্বাস্থ্য বাজেটের সুফল মিলবে না: স্বাস্থ্যমন্ত্রী

শান্তি চুক্তির আশায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

শান্তি চুক্তির আশায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১০:৪৫

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ঘোষণা সামনে আসার পর সোমবার বিশ্ববাজারে তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি–সংক্রান্ত আশাবাদের জেরে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪ ডলারের কাছাকাছি নেমে এসেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ ডলারের আশপাশে লেনদেন হয়েছে।

রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইরানের সঙ্গে একটি যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা হতে পারে।

এই ঘোষণার পর থেকেই জ্বালানি বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি কমলে বৈশ্বিক তেল সরবরাহব্যবস্থা আরও স্বাভাবিক হবে এমন প্রত্যাশা থেকেই দাম কমতে শুরু করেছে।

বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কমে আসার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়িয়েছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত মার্চের শুরু থেকে এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এল। সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম দ্রুত বেড়ে একসময় ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।

জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান র‌্যাপিডান এনার্জির  এর প্রধান বব ম্যাকনেলির বলেন, মূল্যহ্রাস বাজারের জন্য ইতিবাচক ইঙ্গিত হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। তাঁর মতে, সংঘাত শুরুর আগে তেলের বাজার তুলনামূলক স্থিতিশীল ছিল। যুদ্ধের কারণে সরবরাহ ঝুঁকি বেড়ে যাওয়ায় দামও দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছিল।

বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক থাকলে এবং সম্ভাব্য সমঝোতা চুক্তি বাস্তবায়নের দিকে এগোলে আগামী সপ্তাহগুলোতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে আরও স্থিতিশীলতা ফিরতে পারে।

আরও পড়ুন