১৫ জুন ২০২৬, সোমবার, ১৫:৩৭

শিরোনাম
ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবৃদ্ধি নয়, মানুষের জীবনমানই উন্নয়নের মূল মানদণ্ড হওয়া উচিত: দেবপ্রিয় ভট্টাচার্য ইমিগ্রেশন জটিলতায় দিল্লি সফর বাতিল, দেশে ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান তামাক ও মাদকমুক্ত না হলে স্বাস্থ্য বাজেটের সুফল মিলবে না: স্বাস্থ্যমন্ত্রী

ফ্রান্সে শুরু জি৭ শীর্ষ সম্মেলন, ইরান সংকটই থাকছে আলোচনার কেন্দ্রবিন্দু

ফ্রান্সে শুরু জি৭ শীর্ষ সম্মেলন, ইরান সংকটই থাকছে আলোচনার কেন্দ্রবিন্দু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৩:০৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর ঘোষণা সামনে আসার পর ফ্রান্সে শুরু হচ্ছে ৫২তম জি৭ শীর্ষ সম্মেলন। সোমবার (১৫ জুন) ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে বিশ্বের সাতটি শিল্পোন্নত দেশের নেতারা এই বৈঠকে মিলিত হচ্ছেন। খবর সিএনএনের।

আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তিটি আগামী শুক্রবার (১৯ জুন) স্বাক্ষর হওয়ার কথা থাকলেও, জি৭ নেতারা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বিস্তারিত জানতে চাইতে পারেন। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য হয়ে উঠতে পারে।

১৫ থেকে ১৭ জুন পর্যন্ত চলা এই সম্মেলনে ইরান পরিস্থিতির পাশাপাশি ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ সংকট নিয়েও আলোচনা হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, নতুন সম্ভাব্য চুক্তির আওতায় লেবাননের প্রতি সহায়তা নিয়েও নেতারা আলোচনা করতে পারেন।

এ বছরের আলোচ্যসূচিতে আরও রয়েছে ইউক্রেনকে সমর্থন, রাশিয়ার বিরুদ্ধে চলমান অবস্থান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব।

প্রসঙ্গত, জি৭ জোটের সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্মেলনে অংশ নিলেও এটি জি৭-এর আনুষ্ঠানিক সদস্য নয়।

প্রতিফলন/রাশ

আরও পড়ুন