যুদ্ধবিরতি ভাঙলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ২১:৪০
যুদ্ধবিরতি বা সমঝোতা চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রোববার (২৮ জুন) আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
তার দাবি, যুক্তরাষ্ট্র বারবার প্রমাণ করেছে যে তারা চুক্তি বাস্তবায়নে নির্ভরযোগ্য নয়। একই সঙ্গে তিনি বলেন, আলোচনার পরিবেশ বজায় থাকলেও প্রতিপক্ষ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে। তবে ইরানের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাব হবে দ্রুত ও সিদ্ধান্তমূলক।
এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের ভূখণ্ডে নতুন হামলার দাবি করেছে। তাদের ভাষ্য, পারস্য উপসাগরে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে প্রবেশকারী একটি জাহাজকে সতর্ক করতে তারা গুলি ছুড়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • নতুন সিআইডি প্রধান হলেন মোশাররফ হোছাইন
- • জবিতে জলবায়ু পরিবর্তন নিয়ে এমসিজে বিভাগের সেমিনার
- • ২৯ জুন 'স্ট্রবেরি মুন' বাংলাদেশ থেকে কখন-কিভাবে দেখা যাবে?
- • মহরমের মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনার অভিযোগে আটক
- • যুদ্ধবিরতি ভাঙলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের
- • গোবিপ্রবিতে ১৭ শিক্ষককে স্থায়ী চাকরিচ্যুতি
- • ৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনছে সরকার
- • বেঞ্চের শক্তির পরীক্ষায় উতরে গেল স্কালোনির দল
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
