০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:১৫

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬, ২৩:১৭

স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন দূর দেশে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না! নিথর দেহে, কফিনবন্দী হয়ে ফিরে এলেন তারা। যে কাঁধে ছিল পরিবারের দায়িত্ব, আজ সেই কাঁধই চিরতরে থেমে গেছে। একদিনেই ৩৪ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছানো যেন অসংখ্য পরিবারের হৃদয়ে শোকের ভার আরও বাড়িয়ে দিল।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ৩০ জন প্রবাসীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছায়। প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিচালক শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া একই দিনে পৃথক ফ্লাইটে আরও চার প্রবাসীর মরদেহ দেশে আনা হয়। এর মধ্যে মালয়েশিয়া থেকে দুইজন এবং লিবিয়া থেকে দুইজনের মরদেহ আসে বলে জানা গেছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিকবার কুয়েতগামী ফ্লাইট বাতিল হওয়ায় মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে বিশেষ উদ্যোগে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুন