০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৪:২৩

শিরোনাম
ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল করবেন না প্রধানমন্ত্রী

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল করবেন না প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ২০:১৪

দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানিয়েছেন। তবে কূটনীতিক এবং এতিম ও আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলে তিনি উপস্থিত থাকবেন।

অতিরিক্ত প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শুধু দুটি ইফতার মাহফিলের আয়োজন করছেন। এর মধ্যে ৬ মার্চ (শুক্রবার) কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এই দুটি আয়োজনই যমুনায় সম্পন্ন হবে।

এর আগে ৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যম কর্মীদের সম্মানে যমুনায় ইফতার মাহফিলের সময়সূচি নির্ধারিত ছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দুটি আয়োজন বাতিল করা হয়েছে বলে আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন