এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে ছড়ানো খবর গুজব
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ১৮:০৩
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুজব। এই বিষয়ে সতর্কবার্তা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে জানতে পারবে কোন বিষয়ে পরীক্ষা— এমন খবরকে সম্পূর্ণ ‘অসত্য ও ভিত্তিহীন গুজব’ বলে জানানো হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কিছু অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে— ‘নকল বন্ধে এবার পরীক্ষার রুটিন দেওয়া হবে না এবং কোন বিষয়ে পরীক্ষা তা পরীক্ষার্থীরা হলে যাওয়ার পর জানতে পারবে’। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মন্ত্রণালয় বলছে, পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এসএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা আগের নিয়মেই পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। রুটিন না দেওয়ার খবরটি কেবলই গুজব।
শিক্ষা মন্ত্রণালয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের এ ধরনের ভিত্তিহীন খবরে কান না দেওয়ার এবং কোনো তথ্য যাচাই করতে মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সংবাদমাধ্যম অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
