০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৪:২৩

শিরোনাম
ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

যমুনার আন্দোলনকে ঘিরে নির্বাচনে সম্ভাব্য প্রভাব

যমুনার আন্দোলনকে ঘিরে  নির্বাচনে সম্ভাব্য প্রভাব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬

যমুনা কেন্দ্রিক চলমান আন্দোলনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও আলোচনা তৈরি হয়েছে। আন্দোলনকারীরা তাদের বিভিন্ন দাবিকে সামনে এনে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন, যা ইতোমধ্যে নির্বাচনী পরিবেশে সম্ভাব্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে প্রায় ২ মাস ব্যাপী কর্মসূচী পালন করে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। সেই কর্মসূচী গতকাল আন্দোলনে রূপ নিলে আইন-শৃঙ্খলা বাহিনী ও আন্দোলনরতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়, যেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, রাকসু জি এস আম্মার সহ ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

এই ঘটনার প্রেক্ষিতে ইনকিলাব মঞ্চের সমর্থক ও দেশের সাধারণ মানুষ যমুনায় অবস্থান নেয় এবং প্রশাসন কে কঠোর হুশিয়ারি দেয়। 

বিশ্লেষকদের মতে, এই আন্দোলন নির্বাচনের আগে ভোটারদের মনোভাব, প্রচারণার ইস্যু এবং প্রার্থীদের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কিছু এলাকায় জনসভা, বিক্ষোভ ও সচেতনতা কার্যক্রমের কারণে ভোটারদের মধ্যে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। তরুণ ভোটার ও প্রথমবারের ভোটারদের অংশগ্রহণও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।একই সঙ্গে, সরকার ও বিরোধী দল উভয়ই নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাপের মুখে পড়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, যদি আন্দোলনের দাবি ও জনসমর্থন আরও বিস্তৃত হয়, তবে নির্বাচনী প্রচারণায় নতুন ইস্যু যোগ হবে এবং প্রার্থীদের নির্বাচনী কৌশল বদলাতে হতে পারে সব মিলিয়ে বলা যায়, চলমানরত যমুনার আন্দোলন এয়োদশ জাতীয় নির্বাচনের সমীকরণ এ প্রভাব ফেলতে পারে।

- রিফাত হাসান মিথুল

আরও পড়ুন