০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:২৩

শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট

দায়িত্বে অবহেলায় ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

দায়িত্বে অবহেলায় ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৩৬

দায়িত্বে অবহেলা, অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, অঞ্চল-৫ এর আওতাধীন মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ ও সংস্কার কাজে গুরুতর অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯-এর ৪৯ উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা ও অদক্ষতার দায়ে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকার বিভিন্ন সড়কের উন্নয়ন ও সংস্কার কাজ পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি রাস্তার বিভিন্ন স্থানে ফাটল, সংস্কারের পরপরই ধসে পড়া এবং কারিগরি ত্রুটি দেখতে পান। সরকারের উন্নয়ন কাজে এমন মানহীন চিত্র দেখে প্রতিমন্ত্রী এবং উপস্থিত স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন