ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: এক ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ০১:৪৫
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ দুই ক্রু’র মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
শনিবার (৪ এপ্রিল) তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, মার্কিন বাহিনী তাদের এক সদস্যকে উদ্ধারে সক্ষম হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এখনো মার্কিন ক্রুদের অবস্থান বা উদ্ধার অভিযান নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) তেহরান দাবি করেছিল, তাদের প্রতিরক্ষা বাহিনী কর্তৃক ভূপাতিত যুদ্ধবিমানটি ছিল অত্যাধুনিক ‘এফ-৩৫’ মডেলের। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং সিবিএস নিউজ তাদের প্রতিবেদনে বলছে, ভূপাতিত বিমানটি আসলে ‘এফ-১৫ই স্ট্রাইক ঈগল’ মডেলের। ঘটনার পর থেকেই ইরানের পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে নিখোঁজ পাইলটদের উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী।
উদ্ধার অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। তবে এই অভিযান মোটেও সহজ হচ্ছে না। ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি মার্কিন হেলিকপ্টারে হামলা চালিয়েছে ইরান। মার্কিন বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত উদ্ধার প্রচেষ্টার পূর্ণাঙ্গ ফলাফল বা হামলার বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
