০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:৩২

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ২৩:০৬

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ড. ইউনূস যখন জুলাই সনদে সই করার জন্য ডেকেছিলেন, সবার প্রথম জুলাই সনদে বিএনপি সই করেছিল। যে জুলাই সনদে বিএনপি সই করেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, শব্দ, লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর কবর জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, সেই সনদে অন্যরাও সই করেছে। বিরোধীদলেরা প্রথমে দেখলাম সই করবে কি না? ঢেলেঢালা ভাব। তাদের সঙ্গে একটি দল তখন সইই করেনি। তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তড়িঘড়ি সই করেছে।

তিনি বলেন, যারা বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরিসহ জনকর্মসূচিতে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে। কাজেই আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

তারেক রহমান বলেন, জনসম্পৃক্ত কর্মসূচিতে কেউ যাতে বাধাগ্রস্ত না করতে পারে। এ দেশকে আমাদের গড়ে তুলতে হবে। একই সঙ্গে ঠিক করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরাই এ দেশ গড়ে তুলব।

এ সময় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজীম প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন