০৫ জুন ২০২৬, শুক্রবার, ১৩:৫৩

শিরোনাম
বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের

বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১২:৪৮

বাংলাদেশে যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের অংশ হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রস্তাব অনুযায়ী, তুরস্কের বহুল আলোচিত Bayraktar TB2 এবং Bayraktar Akıncı ধরনের ড্রোন বাংলাদেশে যৌথভাবে উৎপাদন করা হতে পারে।

ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং পরবর্তী প্রতিরক্ষা আলোচনায় এ বিষয়টি সামনে আসে। একই সঙ্গে তুরস্ক বাংলাদেশকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক বিমান ক্রয়ের প্রস্তাবও দিয়েছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশে ড্রোন উৎপাদন কারখানা স্থাপিত হলে প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনবল গঠন এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়তে পারে। এটি ‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় সামরিক আধুনিকায়নের লক্ষ্য অর্জনেও সহায়ক হতে পারে।

তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ের আলোচনা ও প্রস্তাবের মধ্যেই রয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
 
আরও পড়ুন