০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:৪২

শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট

একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৪২

প্রায় আট বছর পর আবারও একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’। বুধবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস ১৯৯৬’-এর ক্ষমতাবলে দুটি বিভাগ এক করে পুনর্গঠিত করা হয়েছে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ নামে।

উল্লেখ্য, কাজের সুবিধার্থে ২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভাগ করে ‘জননিরাপত্তা’ ও ‘সুরক্ষা সেবা’ নামে দুটি বিভাগ গঠন করা হয়েছিল।

জননিরাপত্তা বিভাগের অধীনে ছিল পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস ও এনটিএমসি। আর সুরক্ষা সেবা বিভাগের অধীনে ছিল পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুন