০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:২৭

শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, গুলিতে আহত ২

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, গুলিতে আহত ২

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:২৯

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় রাহুল (২২) ও মনির (২৫) নামে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাহুলকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, আর মনির প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

পথচারীদের বরাতে পুলিশ জানায়, রাতের দিকে বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবকের ডান হাতে ও অপরজনের বাম হাতে গুলি লাগে।

এ ঘটনায় বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন