০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:৪৬

শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট

আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২০

সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি বলেন, “আমরা চেষ্টা করব দ্রুত পরিস্থিতিকে আগের স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার।”

রাজবাড়ীর ঘটনার বিষয়ে তিনি জানান, তদন্ত চলছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ডিসি ও এসপির দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন উঠলেও তিনি বলেন, দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থ কি না—জানতে চাইলে তিনি বলেন, “ব্যর্থতা নয়, সমস্যা হচ্ছে অসহিষ্ণুতা।” নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ ভোট দিতে চাইলে কেউ বাধা দিতে পারবে না।”

আরও পড়ুন