০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৪:২৫

শিরোনাম
ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সরকার

রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সরকার

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২০:১০

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টাসহ নিউইয়র্ক সফররত উপদেষ্টারা দেশে ফিরে সম্প্রতি রাজনৈতিক নেতাদের ওপর হওয়া উদ্দেশ্যপ্রণোদিত হামলার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি জানান, চারজন উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা একত্রে বসে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং কীভাবে পদক্ষেপ নেওয়া হবে তা নির্ধারণ করা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরের সময় তার সঙ্গী রাজনৈতিক নেতাদের ওপর হামলার অভিযোগ ওঠে।

নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন