০৫ জুন ২০২৬, শুক্রবার, ০০:১৯

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

মামলা করতে শাহবাগ থানায় গেলেন জুবায়ের-মোসাদ্দেক

মামলা করতে শাহবাগ থানায় গেলেন জুবায়ের-মোসাদ্দেক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ১৮:৫৪

হামলায় অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা করতে শাহবাগ থানায় গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ ও সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ডাকসুর অন্যান্য ছাত্রনেতাদের সঙ্গে নিয়ে শাহবাগ থানায় যান তারা।

জানা গেছে, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের এডিটেড ফটোকার্ড ছড়ানো নিয়ে শাহবাগ থানায় মামলা করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিবির নেতা। সেখানে তাকে সাহায্য করতে গেলে মোসাদ্দেক-এবি জুবায়েরদের তাদের ওপর চড়াও হন ঢাবি ছাত্রদল নেতারা। একপর্যায়ে তাদেরকে মারধর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা। 

এর আগে শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে ছাত্রদল নেতাদের হামলার মুখে পড়েন ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন সাংবাদিক।

আরও পড়ুন