এভারেস্ট জয়ী নিম্নির পতাকা প্রত্যর্পণ, অভিজ্ঞতা তুলে ধরলেন সংবাদ সম্মেলনে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১৩:২০
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছেন বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি। এ সাফল্য উপলক্ষে শুক্রবার (১২ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার অভিযানের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিখরে উত্তোলিত লাল-সবুজের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিম্নি এভারেস্ট অভিযানের স্লাইড প্রদর্শন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালী দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল এবং নারী অধিকারকর্মী শিরীন পারভিন হক। স্পনসর প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসির প্রতিনিধি ফারজিন আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এভারেস্ট বিজয়ী এম এ মুহিত।
নিম্নির এভারেস্ট অভিযান পরিচালনা করে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
সংবাদ সম্মেলনে উঠে আসে তার দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ অভিযানের নানা অধ্যায়। গত ১১ এপ্রিল তিনি ঢাকায় থেকে নেপালের উদ্দেশে যাত্রা করেন। ১৪ এপ্রিল লুকলা থেকে শুরু হয় তার হেঁটে ট্রেকিং। প্রায় ৭৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২২ এপ্রিল তিনি পৌঁছান এভারেস্ট বেস ক্যাম্পে।
উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে ধাপে ধাপে অভিযানের অংশ হিসেবে তিনি লবুজে ইস্টসহ কয়েকটি পর্বতশৃঙ্গ আরোহণ করেন। এরপর খুম্বু আইসফল পেরিয়ে ক্যাম্প–১ ও ক্যাম্প–২–এ পৌঁছান। তবে বিরূপ আবহাওয়ার কারণে একবার চূড়ান্ত অভিযান স্থগিত করে ফিরে আসতে হয় তাকে।
পরে ২৫ মে আবারও ক্যাম্প–২ থেকে চূড়ান্ত যাত্রা শুরু করেন নিম্নি। ২৯ মে তিনি পৌঁছান ক্যাম্প–৪ (ডেথ জোন)–এ। সেখান থেকে ওই দিন রাত সাড়ে ছয়টায় গাইডদের সঙ্গে নিয়ে চূড়ান্ত শিখর অভিযানে রওনা হন তিনি।
সব প্রতিকূলতা পেরিয়ে ৩০ মে ভোর ৫টা ২৪ মিনিটে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু মাউন্ট এভারেস্টে সফলভাবে আরোহণ করেন।
আরও পড়ুন
- • বাসর রাতে বিড়াল মারার আসল রহস্য
- • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল
- • দক্ষ জনগোষ্ঠী গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
- • জেনেটিক ঝুঁকির সতর্কবার্তা: খালাতো–চাচাতো বিয়েতে বাড়ছে উদ্বেগ
- • আবার ফাইনালে দেখা হলে আর্জেন্টিনাকে হারানোর হুঁশিয়ারি এমবাপ্পের
- • অবতরণের সময় বিধ্বস্ত ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান
- • মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- • ট্রাকে করে মানুষ এনে পুশইনের অভিযোগ, সীমান্তে টানটান উত্তেজনা
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
