১৩ জুন ২০২৬, শনিবার, ১৭:৪০

শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৬:১৫

দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৯৬ জন।

শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এই পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে। একই সময়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৫ হাজার ৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৬ জনে।

দেশজুড়ে হামের সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্বারোপ করছেন।

আরও পড়ুন