বরিশালে মোটর বন্ধ করা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ০০:৫৮
বরিশাল নগরীতে পানির মোটর বন্ধ করার জেরে আব্দুল বারেক হাজী (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে নগরীর পোর্ট রোডের পিয়াজপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক হাজী বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী দাঁড়িয়াল এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একই পরিবারের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আটকরা হলেন, ওই এলাকার ভাড়াটিয়া ইলিয়াছ হোসেনের স্ত্রী মাকসুদা বেগম এবং তাদের সন্তান শুভ, কাওছার হোসেন ও সুইটি বেগম। এ ঘটনায় অভিযুক্ত ইলিয়াছ পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে পানির মোটর বন্ধ নিয়ে দুই ভাড়াটিয়া পরিবারের নারীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পরিবারের পুরুষ সদস্যরাও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আব্দুল বারেক হাজীর ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, এ ঘটনার তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
