০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৪:২৪

শিরোনাম
ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুলসংখ্যক ভারতীয় শাড়ি ও জিরা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুলসংখ্যক ভারতীয় শাড়ি ও জিরা জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ১৯:১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার জয়নগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযানে পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, কাজিয়াতলী বিওপির একটি টহল দল সকাল ৬টার দিকে জয়নগর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে এক হাজার ২৬৬ পিস শাড়ি এবং ৬৩০ কেজি জিরা জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দ করা ভারতীয় এসব পণ্য নিয়ম অনুযায়ী আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন