কুয়েতে সামরিক ঘাঁটিতে হামলা: আহত ১০ সেনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ০০:৪১
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে নতুন করে হামলার ঘটনায় কুয়েতের ১০ জন সেনা আহত হয়েছেন। রোববার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, গত ২৪ ঘণ্টায় তারা ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন শনাক্ত করেছে। এর মধ্যে কয়েকটি একটি সামরিক শিবির লক্ষ্য করে আঘাত হানে, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
সেনাবাহিনী আরও জানায়, হামলায় কিছু লজিস্টিক গুদামও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে এতে কোনো প্রাণহানি না ঘটলেও অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ৩০৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৬১৬টি ড্রোন এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতিতে থাকার কথাও পুনর্ব্যক্ত করেছে সেনাবাহিনী।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করার পর থেকেই পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই হামলায় এখন পর্যন্ত ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।
এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় বিভিন্ন দেশে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও প্রভাব পড়েছে।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
