জার্মানিতে মেয়ের বাড়িতে মায়ের মমি
প্রতিফলন আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৩৮
জার্মানির একটি বাড়ি থেকে শতাধিক বছর বয়সী এক নারীর মমিতে পরিণত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়িতেই তিনি তার ৮২ বছর বয়সী মেয়ের সঙ্গে বসবাস করতেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) তথ্যটি নিশ্চিত করেন বিল্ড পত্রিকা।
পুলিশের ধারণা, প্রতি মাসে প্রায় এক হাজার ৫০০ ইউরো পেনশন পাওয়ার জন্য মেয়ে দীর্ঘদিন ধরে মায়ের মরদেহ গোপন রেখেছিলেন। বাভারিয়ার ছোট শহর রুহমান্সফেলডেনের মেয়রই প্রথম বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি গত আট বছর ধরে প্রতি বছর ১৯২২ সালে জন্ম নেওয়া সোফি বি.-কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাসায় যাওয়ার চেষ্টা করতেন।
মেয়র ভার্নার ট্রোইবার জানান, প্রতিবারই গিয়ে তিনি বাড়ির দরজা বন্ধ পেয়েছেন, অথবা সোফির মেয়ে ক্রিস্টা বি. কোনো না কোনো অজুহাতে তাকে দেখা করতে দেননি। ২০২৫ সালের শেষ দিকে পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তিনি বিষয়টি পাবলিক প্রসিকিউটরের দপ্তরে জানান। তখন ক্রিস্টা বি. দাবি করেন, তার মা দুই বছর আগে চেক প্রজাতন্ত্রে মারা গেছেন।
চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে পুলিশ বাড়িটিতে তল্লাশি চালিয়ে মমিতে পরিণত মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ময়নাতদন্ত করা হলেও মৃত্যুর সঠিক কারণ বা সময় নির্ধারণ করা যায়নি। শুধু নিশ্চিত হওয়া গেছে, কয়েক বছর আগেই তার মৃত্যু হয়েছে। হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে পেনশন জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন
- • জার্মানিকে হারানোয় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা
- • ভিপি-জিএস ছাড়াই বসছে জাবির সিনেট অধিবেশন
- • টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব জেলায়
- • হরমুজে হামলার পর আবার বাড়ল তেলের দাম
- • রোনালদোকেই বিশ্বকাপ জেতার ভবিষ্যদ্বাণী ‘কালো জাদুকরের’
- • আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়: ভারতকে হারিয়ে লিখল নতুন ইতিহাস
- • তাজিয়া মিছিলে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ
- • গোলবন্যায় ভাঙল বিশ্বকাপের সর্বকালের রেকর্ড
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • বিতর্কের মধ্যেই কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প
