০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:৪৭

শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট

বিরোধী দলেও মুক্তিযোদ্ধা আছেন: প্রতিমন্ত্রীর দাবির জবাবে স্পিকার

বিরোধী দলেও মুক্তিযোদ্ধা আছেন: প্রতিমন্ত্রীর দাবির জবাবে স্পিকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০০:৫৩

বি‌রোধী দল জামায়া‌তে ইসলামী‌তে মু‌ক্তি‌যোদ্ধা নেই- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দা‌বির জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ব‌লে‌ছেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেও দেখেছি, গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তা‌বের ওপর আলোচনার সময় স্পিকার ও প্রতিমন্ত্রীর ম‌ধ্যে এই কথোপকথন হয়।

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম গত রবিবার সংস‌দে বলেন, নবম সে‌ক্টরে মেজর জ‌লিলের নেতৃত্বে মু‌ক্তিযুদ্ধ করেছেন। কিন্তু আওয়ামী লীগ আম‌লে তার নাম মু‌ক্তি‌যোদ্ধার তা‌লিকা থে‌কে বাদ দেওয়া হয়। 

একাত্ত‌রে পা‌কিস্তান সেনাবা‌হিনীর তৎকালীন ক্যাপ্টেন হা‌ফিজ উদ্দিন আহমদ বিদ্রোহ ক‌রে মু‌ক্তিযু‌দ্ধে যোগ দেন। নবম সে‌ক্টে‌রে যুদ্ধ করেন। বীর‌ত্বের জন্য তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয় মু‌ক্তিযু‌দ্ধের পর। বর্তমান সংস‌দে স্পিকা‌রের দা‌য়িত্ব পালন কর‌ছেন তি‌নি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মঙ্গলবার সংস‌দে বক্তৃতার সময় স্পিকার‌কে উদ্দেশ্য করে ব‌লেন, আপনাকে দেখলে এখানে অনেকের ভালো লাগবে, কারও কারও ভালো লাগবে না। কিন্তু আপনি ১৯৭১ সালকে প্রতিনিধিত্ব করছেন। সরকারি দলের বেঞ্চে অনেক মুক্তিযোদ্ধা র‌য়ে‌ছে জা‌নি‌য়ে প্রতিমন্ত্রী বিএন‌পির ক‌য়েকজন এম‌পির নাম ব‌লেন।

তি‌নি এরপর ব‌লেন, বিরোধী দলের বেঞ্চের মধ্যে খুঁজে পাওয়ার কোন সুযোগ নেই। এ সময় বিরোধী দলের সদস্যরা হৈ চৈ করেন।

তখন স্পিকার বলেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেও দেখেছি, গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা। এরপর বি‌রোধী দ‌লের এম‌পিরা শান্ত হন। প্রতিমন্ত্রী আবার বক্তব্য শুরু ক‌রেন।

আরও পড়ুন