জিতেও সন্তুষ্ট নন ডুলি, চোখে পড়েছে দলের দুর্বলতা
স্পোর্টস
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১১:৪৯
ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (৫ জুন) রাতে সেরাভাল্লের স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে টমাস ডুলির শিষ্যরা।
এই ঐতিহাসিক জয়ে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশের নতুন প্রধান কোচ টমাস ডুলি। ম্যাচ শেষে তিনি খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করার পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা হাজারো প্রবাসী বাংলাদেশি সমর্থকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডুলি বলেন, প্রথম ১০-১৫ মিনিটের পর বাংলাদেশ গুছিয়ে খেলতে শুরু করে এবং একাধিক সুযোগ তৈরি করতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্স আরও উন্নত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
তবে জয় পেলেও দলের বেশ কিছু দুর্বলতার কথাও তুলে ধরেছেন এই মার্কিন কোচ। তার মতে, ফার্স্ট টাচ, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণভাগে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে আরও উন্নতি প্রয়োজন।
ডুলি বলেন, “গোল করতে আমাদের অনেক সুযোগ তৈরি করতে হয়। অনেক সময় প্রথম স্পর্শ ঠিকমতো হচ্ছে না। রক্ষণভাগ থেকে আক্রমণে ওঠার সময়ও আমরা সহজেই বল হারিয়েছি। এসব বিষয়ে উন্নতির জন্য অনুশীলনে আরও গুরুত্ব দিতে হবে।”
ফিফা র্যাঙ্কিংয়ে ২১১তম স্থানে থাকা সান মারিনোর বিপক্ষে জয়কে কেউ কেউ সাধারণভাবে দেখলেও ডুলি মনে করেন, ইউরোপের মাটিতে এ ধরনের ম্যাচ মোটেও সহজ নয়। তিনি বলেন, সান মারিনো শারীরিকভাবে শক্তিশালী একটি দল এবং ম্যাচটি ড্র হলেও তিনি সন্তুষ্ট থাকতেন।
ম্যাচের আরেকটি বড় আকর্ষণ ছিল প্রবাসী বাংলাদেশিদের বিপুল উপস্থিতি। ইউরোপের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার সমর্থক মাঠে এসে বাংলাদেশ দলকে সমর্থন দেন। এতে অভিভূত হন কোচ ও খেলোয়াড়রা।
ডুলি বলেন, “আমরা জানতাম প্রায় চার হাজার সমর্থক শুধু আমাদের খেলা দেখতে এসেছেন। তাদের মুখে হাসি ফোটাতে এবং জয় উপহার দিতে চেয়েছিলাম। সমর্থকদের ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করেছে।”
এই জয়ের মাধ্যমে বাংলাদেশের ফুটবল ইতিহাসে নিজের প্রথম ম্যাচেই জয় পাওয়া কোচদের সংক্ষিপ্ত তালিকায় নাম লিখিয়েছেন টমাস ডুলি। পাশাপাশি ইউরোপের মাটিতে বাংলাদেশের ফুটবলের নতুন এক অধ্যায়ের সূচনা হলো এই জয়ের মধ্য দিয়ে।
আরও পড়ুন
- • ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক
- • দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
- • এবার অফিসে ফ্যান খুলে পড়ে আহত হিরো আলম
- • গ্যাস লিকেজের সামনে সিগারেট জ্বালাতে গিয়ে বিস্ফোরণ-দগ্ধ ৩
- • এলপিজি নেটওয়ার্ক ও ট্যাংকারকে লক্ষ্য করে ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
- • বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী
- • সাভারে আল-মুসলিম গ্রুপের ছাঁটাই শ্রমিকদের বিক্ষোভ, দেড় ঘণ্টা সড়ক অবরোধ
- • মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
