০৬ জুন ২০২৬, শনিবার, ০০:১৯

শিরোনাম
সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর

ব্রাজিলের জার্সিতে শয়তানের প্রতীক? মুখ খুলল নাইকি

ব্রাজিলের জার্সিতে শয়তানের প্রতীক? মুখ খুলল নাইকি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২৩:০২

ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন অ্যাওয়ে (Away) জার্সি প্রকাশের পর এর নকশাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

জার্সির গায়ে থাকা গাঢ় নীল-সবুজ জ্যামিতিক নকশাটিকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের বিভিন্ন পোস্টে অনেকে শিংওয়ালা শয়তান বা ছাগলের মাথার অবয়বের সঙ্গে তুলনা করছেন। বিশেষ করে কিছু ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠী একে অপশক্তি বা ওকাল্ট প্রতীকের সঙ্গে তুলনা করে সমালোচনা মেতেছে।

​তবে জার্সির প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি এই অভিযোগ সরাসরি নাকচ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই গ্রাফিক্সের সঙ্গে কোনো ধর্মীয় বা নেতিবাচক প্রতীকের সম্পর্ক নেই।

মূলত আমাজন রেইনফরেস্টে পাওয়া এক ধরনের বিষাক্ত ব্যাঙের চামড়ার প্রাকৃতিক নকশা থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়েছে। এই ডিজাইনের মাধ্যমে ব্রাজিল দলের আক্রমণাত্মক, গতিময় ও প্রতিপক্ষের জন্য বিপজ্জনক খেলার ধরনকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

​নাইকির ব্যাখ্যার পরও বিতর্ক পুরোপুরি থামেনি।

সাধারণ সমর্থক ও সমালোচকদের কেউ এতে শয়তানের অবয়ব দেখছেন, আবার কেউ একে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্যানারি পাখির আকৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলছেন। বিতর্ক সত্ত্বেও অনেক ফুটবলপ্রেমী জার্সিটির আধুনিক ও ব্যতিক্রমী সৃজনশীলতার প্রশংসাও করেছেন।

আরও পড়ুন