সান মারিনোকে হারিয়ে ইউরোপ জয় করল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০১:৪৫
ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দেশের বিপক্ষে প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
নতুন কোচ টমাস ডুলির অধীনে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ডিফেন্ডার তপু বর্মণের জোড়া গোলে সান মারিনোকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। হামজা চৌধুরী ও শমিতদের নিয়ে গড়া এই দলটির হাত ধরে বাংলাদেশ ফুটবল ইতিহাসে এক অবিস্মরণীয় নজির সৃষ্টি হলো।
সেরাফাল্লে স্টেডিয়ামে ৪-৩-৩ ছকে খেলতে নামা বাংলাদেশ ম্যাচের ১৯ মিনিটেই লিড নেয়। শেখ মোরসালিনের দুর্দান্ত ক্রস থেকে চমৎকার হেডে সান মারিনোর জাল কাঁপান তপু বর্মণ। তবে ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে স্বাগতিক ফরোয়ার্ড নিকোলাস জাকোপেত্তি গোল করে সান মারিনোকে সমতায় ফেরান। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমে ওঠে। অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে কে হামজার ফ্রি-কিক ও বিশ্বনাথের সাইড ভলি থেকে পাওয়া বল হেডে জালে জড়িয়ে বাংলাদেশকে জয়ের উল্লাসে হাসান তপু বর্মণ।
দীর্ঘ দুই বছর পর জাতীয় দলের জার্সিতে ফরোয়ার্ড রফিকুল ইসলামের ফেরা এবং মাঝমাঠে হামজা চৌধুরী ও অধিনায়ক জামাল ভূঁইয়ার দারুণ বোঝাপড়া এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছে। গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশি দর্শকদের করতালির মধ্য দিয়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আরও পড়ুন
- • সান মারিনোকে হারিয়ে ইউরোপ জয় করল বাংলাদেশ
- • নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা
- • মাঝরাতে শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের অগ্নিকাণ্ড
- • সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী
- • ব্রাজিলের জার্সিতে শয়তানের প্রতীক? মুখ খুলল নাইকি
- • বিশ্বকাপের আগে লা লিগার বর্ষসেরা হলেন ইয়ামাল
- • দুই হাজার বন্দির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি
- • বিয়ের পর জীবনসঙ্গীকে নিয়ে দীপ্তি চৌধুরীর পোস্ট
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
