বাংলাদেশের পতাকা-সংবলিত জ্যাকেটে বিশ্বমঞ্চে সঞ্জয়ের পারফরম্যান্স ভাইরাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১২:০৬
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান এবার তিনটি দেশে একযোগে আয়োজন করা হচ্ছে। তার অংশ হিসেবে শনিবার কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী মঞ্চে পারফর্ম করে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়।
অনুষ্ঠানে তার সঙ্গে মঞ্চ ভাগ করেন বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি হিপ-হপ শিল্পী ভেজেড্রিম। তারা একসঙ্গে পরিবেশন করেন ফিফার অফিসিয়াল গান ‘সির সির’।
অনুষ্ঠানে আরও পারফর্ম করেন আলানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালিসিয়া কারা, জেসি রেয়েজ ও ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা। আদিবাসী সংগীতশিল্পী উইলিয়াম প্রিন্স উদ্বোধনী পরিবেশনার সূচনা করেন।
স্টেডিয়ামে ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সঞ্জয়ের পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে।
পারফরম্যান্সে সঞ্জয়কে বিশেষভাবে তৈরি একটি জ্যাকেট পরতে দেখা যায়, যেখানে বাংলাদেশের জাতীয় প্রতীক—রয়েল বেঙ্গল টাইগার, শাপলা ফুল এবং লাল-সবুজ পতাকার নকশা ফুটিয়ে তোলা ছিল। তিনি বারবার সেই নকশার দিকে ইঙ্গিত করে বাংলাদেশের প্রতিনিধিত্ব তুলে ধরেন।
সঞ্জয়ের জন্ম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হলেও তিনি বড় হয়েছেন চট্টগ্রামে এবং পরে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই শিল্পী ইলেকট্রনিক ও বাংলা সংগীতের সংমিশ্রণে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন।
তিনি ইতোমধ্যে হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমানসহ একাধিক জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তার প্রযোজনায় প্রকাশিত একাধিক গান ইউটিউবে লাখো থেকে কোটি ভিউ অর্জন করেছে।
আরও পড়ুন
- • অবতরণের সময় বিধ্বস্ত ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান
- • মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- • ট্রাকে করে মানুষ এনে পুশইনের অভিযোগ, সীমান্তে টানটান উত্তেজনা
- • বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে
- • ব্রাজিলের ম্যাচের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন মরক্কোর আশরাফ হাকিমি
- • দেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা
- • স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বিশ্বকাপে আজ মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
