ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১২:১৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান চট্টগ্রামে পুলিশের হাতে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)সহ তিনজনকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করা হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে চট্টগ্রামের লালখান বাজার এলাকায়। ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে রাত ১০টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম পৌঁছান এবং বিমানবন্দর থেকে সিএনজিযোগে বাসার পথে রওনা দেন।
অভিযোগ অনুযায়ী, লালখান বাজার এলাকায় পৌঁছালে সিএনজিটি থামিয়ে কিছু ব্যক্তি, যারা ডিবি পুলিশ পরিচয় দেন, গাড়ির কাগজপত্র তল্লাশি করেন। এরপর নাঈম হাসানকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলা হয়।
নাঈমের দাবি, পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয়। খুলশী থানার এসআই শফিকুল ইসলাম লাঠি দিয়ে আঘাত করেন এবং সাদা পোশাকে থাকা এক ব্যক্তি তাকে পাইপ দিয়ে মারেন বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় ঘটনাস্থলে শতাধিক মানুষ জড়ো হয়ে তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করলেও তাকে “আসামি” বলে চুপ থাকতে বলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট সিএনজিটির বিরুদ্ধে চোরাচালানের তথ্য ছিল। তবে অভিযানের সময় কিছু ভুলত্রুটি হয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। নিয়ম অনুযায়ী অভিযান পরিচালিত হয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে।
খুলশী থানার ওসি জানান, অভিযানের বিষয়ে এসআই তাকে আগে অবহিত করেননি। পরে থানায় নিলে ক্রিকেটার নাঈমের পরিচয় জানা যায়। এরপর তাকে সম্মানের সঙ্গে চলে যেতে বলা হয়।
ঘটনার পর এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেলসহ তিনজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
আরও পড়ুন
- • অবতরণের সময় বিধ্বস্ত ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান
- • মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- • ট্রাকে করে মানুষ এনে পুশইনের অভিযোগ, সীমান্তে টানটান উত্তেজনা
- • বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে
- • ব্রাজিলের ম্যাচের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন মরক্কোর আশরাফ হাকিমি
- • দেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা
- • স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বিশ্বকাপে আজ মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
