গোল, বিতর্ক আর নিষেধাজ্ঞা—নেইমারের ম্যাচে ছিল সবই
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১২:১৬
বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর প্রথম ম্যাচেই দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সান্তোসের জার্সিতে জোড়া গোল করে দলকে হার এড়ালেও তৃতীয় হলুদ কার্ড দেখায় ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
রোববার (স্থানীয় সময়) ভিলা বেলমিরো স্টেডিয়ামে ব্রাজিলিয়ান লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করে সান্তোস। দলের হয়ে দুটি গোলই করেন নেইমার।
ক্লাব বিশ্বকাপের পর এটি ছিল নেইমারের প্রথম ম্যাচ, যেখানে তিনি শুরু থেকেই একাদশে ছিলেন। সাম্প্রতিক সময়ে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়া এই ফরোয়ার্ড মাঠেই জবাব দেন।
ম্যাচের ৩৬তম মিনিটে বাররেয়ালের সঙ্গে ওয়ান-টু পাস খেলে প্রতিপক্ষের বক্সে ঢুকে নিখুঁত শটে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। গোল উদযাপনে তাস বিলানোর ভঙ্গি করে সাম্প্রতিক পোকার বিতর্কেরও ইঙ্গিত দেন তিনি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় শাপেকোয়েন্সে। ৫০তম মিনিটে মার্সিনিও সমতা ফেরানোর পর ৬১তম মিনিটে সান্তোসের ডিফেন্ডার জোয়াও আনানিয়াসের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
হারের শঙ্কায় থাকা সান্তোস ৮৫তম মিনিটে পেনাল্টি পায়। কাবায়েরোকে বক্সের মধ্যে ফাউল করলে স্পট কিক থেকে ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্য চেষ্টা চালালেও আর গোলের দেখা পায়নি সান্তোস। ফলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।
তবে ম্যাচে বিতর্কও ছিল। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন নেইমার। মৌসুমে এটি ছিল তার তৃতীয় হলুদ কার্ড। ফলে নিয়ম অনুযায়ী সান্তোসের পরবর্তী লিগ ম্যাচে নিষিদ্ধ থাকবেন তিনি।
এই ড্রয়ে সান্তোসের পয়েন্ট দাঁড়িয়েছে ২২। তারা আপাতত লিগের ১৪তম স্থানে রয়েছে। অন্যদিকে শাপেকোয়েন্সের সংগ্রহ ১০ পয়েন্ট। তলানিতে থাকলেও শক্তিশালী সান্তোসের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে কিছুটা স্বস্তি পেয়েছে দলটি।
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
