বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১২:৩৮
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক দাবি করছেন, পুরো টুর্নামেন্টজুড়েই দলটি পক্ষপাতমূলক আচরণ ও পরিকল্পিত সমালোচনার শিকার হয়েছে।
এই বিতর্ককে আরও উসকে দিয়েছে আর্জেন্টিনার টেলিভিশন অনুষ্ঠান তোদো নতিসিয়াস। সম্প্রতি সম্প্রচারিত এক পর্বে অনুষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনের ১০ জন পরিচিত ব্যক্তিকে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘প্রচার’ চালানোর অভিযোগে একটি তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
অনুষ্ঠানের উপস্থাপক জোনাথান ফিয়ালি দাবি করেন, বিশ্বকাপ চলাকালে এবং বিশেষ করে ফাইনালের আগে ও পরে বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিরা আর্জেন্টিনা ও তাদের খেলোয়াড়দের নিয়ে ধারাবাহিক নেতিবাচক মন্তব্য করেছেন। তার ভাষ্য, এসব মন্তব্য কেবল সমালোচনায় সীমাবদ্ধ ছিল না, বরং আন্তর্জাতিক অঙ্গনে আর্জেন্টিনার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা ছিল।
তালিকার শীর্ষে রাখা হয়েছে মিসরের প্রধান কোচ হোসাম হাসানকে। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর তিনি রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ ছিল, মিসর একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং তাদের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে। তিনি ইঙ্গিত দেন, লিওনেল মেসিকে সুবিধা দিতে বা বাণিজ্যিক স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।
তালিকায় স্থান পেয়েছেন ব্রিটিশ গণমাধ্যম ব্যক্তিত্ব পিয়ার্স মরগানও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণের সমালোচনা করে বিশেষভাবে লিয়ান্দ্রো পারেদেসের আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন।
এ ছাড়া হলিউড অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন, জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আইশো স্পিড, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, স্প্যানিশ সংগীতশিল্পী রোসালিয়া এবং চিলির অভিনেতা পেদ্রো পাসকালের নামও ওই তালিকায় রয়েছে। তবে তাদের প্রত্যেকের ক্ষেত্রে পৃথকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একাংশের মতে, বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে ঘিরে যে সমালোচনা হয়েছে, এই তালিকায় তারই প্রতিফলন দেখা গেছে। অন্যদিকে সমালোচকদের দাবি, বিভিন্ন ব্যক্তির স্বতন্ত্র মতামতকে একটি সমন্বিত ‘ষড়যন্ত্র’ হিসেবে উপস্থাপন করা বাস্তবতার অতিরঞ্জিত ব্যাখ্যা। তাদের মতে, খেলাধুলায় মতভেদ ও সমালোচনা স্বাভাবিক বিষয়, আর সেটিকে পরিকল্পিত প্রচারণা হিসেবে দেখানো অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
