২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১১

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

ইঞ্জুরির হিড়িকের মধ্যেই দল ঘোষণা, দলে ফিরছেন জাকের-সৌম্য

ইঞ্জুরির হিড়িকের মধ্যেই দল ঘোষণা, দলে ফিরছেন জাকের-সৌম্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১৯:০২

চোটে ছিটকে গেছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। তবু অস্ট্রেলিয়ার মাটিতে পেস আক্রমণে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে পাঁচ পেসারকে জায়গা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জরুরি তলবে ইতালি থেকে দেশে ফেরা এবাদত হোসেনও আছেন সেই দলে।

রোববার (২৬ জুলাই) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করে বিসিবি। নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন দলকে, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা।

নাহিদ ও শরিফুলের অনুপস্থিতিতে পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে দলে রয়েছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান। স্পিন বিভাগে আছেন তাইজুল ইসলাম, সঙ্গে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও স্পিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দলের সবচেয়ে আলোচিত নাম এবাদত হোসেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে ইতালিতে অবস্থান করছিলেন তিনি। তবে একের পর এক পেসার চোটে পড়ায় তাকে জরুরি ভিত্তিতে দেশে ফেরার নির্দেশ দেয় বিসিবি। দেশে ফিরে ভিসাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যোগ দেবেন এই পেসার।

ব্যাটিং বিভাগে শান্তর সঙ্গে আছেন সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও অমিত হাসান। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দলে রাখা হয়েছে জাকের আলী অনিককে। চোটের কারণে প্রথম টেস্টের দলে জায়গা হয়নি লিটন দাসের।

নাহিদ রানা পাশের পেশিতে গ্রেড-টু চোট পাওয়ায় পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। অন্যদিকে শরিফুল ইসলামের হ্যামস্ট্রিং এবং লিটন দাসের কাফে চোট রয়েছে। তবে দ্বিতীয় টেস্টের আগে তারা সুস্থ হয়ে উঠতে পারেন বলে জানিয়েছে বিসিবি।

ডারউইনের মারারা স্টেডিয়ামে ১৩ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।

প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন