ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০০:১৯
২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার আচরণ নিয়ে ফিফার তদন্ত চলার মধ্যেই দলটির প্রশংসা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে পাঠানো ইনফান্তিনোর একটি ব্যক্তিগত চিঠি প্রকাশ্যে এসেছে। সেখানে বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স, খেলোয়াড়দের নিষ্ঠা এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেছেন ফিফা প্রধান।
তবে এই চিঠি ঘিরেই প্রশ্ন উঠেছে ফুটবল অঙ্গনে। কারণ, স্পেনের কাছে ফাইনালে হারের পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের আচরণ নিয়ে বর্তমানে তদন্ত চালাচ্ছে ফিফা। ফলে একদিকে তদন্ত, অন্যদিকে একই দলের পেশাদারিত্বের প্রশংসা—দুই অবস্থানকে অনেকেই পরস্পরবিরোধী হিসেবে দেখছেন।
ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করেই তদন্ত শুরু করে ফিফা।
এমন পরিস্থিতিতে সামনে আসে ইনফান্তিনোর চিঠি। প্রথমে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ওই চিঠির সত্যতা পরে নিশ্চিত করে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
চিঠিতে ইনফান্তিনো লিখেছেন, “আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্স এই বিশ্বকাপকে অসাধারণ এক আয়োজনে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের সাফল্য আসে ধারাবাহিক পরিশ্রম, পেশাদারিত্ব, খুঁটিনাটির প্রতি মনোযোগ, আবেগ, নিবেদন ও ভালোবাসা থেকে।” একই সঙ্গে খেলোয়াড়, প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ এবং সমর্থকদেরও অভিনন্দন জানান তিনি।
তবে শুধু ফাইনালের ঘটনাই নয়, পুরো নকআউট পর্বজুড়েই আর্জেন্টিনার আচরণ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়। প্রতিপক্ষকে উসকানি দেওয়া, সময়ক্ষেপণ এবং রেফারির সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগও ওঠে দলটির বিরুদ্ধে।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও জুড বেলিংহামকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এছাড়া ফাইনালের পর কিছু খেলোয়াড় ও সমর্থকদের আচরণ এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শন নিয়েও সমালোচনা হয়।
এদিকে, ফিফা এখনো তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে তদন্ত চলাকালেই ইনফান্তিনোর প্রশংসাসূচক চিঠি প্রকাশ পাওয়ায় বিশ্ব ফুটবলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
