০৫ জুন ২০২৬, শুক্রবার, ০০:০৯

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪

সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সহজ জয় পাওয়ার পর সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে সোমবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে ম্যাচটি। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

প্রথম ম্যাচে তিন বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে নেদারল্যান্ডসকে হারায় বাংলাদেশ। আজও সেই ছন্দ ধরে রাখতে পারলে সিরিজ নিজেদের করে নিতে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয় ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে খেলা রিশাদ হোসেন ও শরীফুল ইসলামের জায়গায় একাদশে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ ও পেসার তানজিম হাসান সাকিব। নেদারল্যান্ডস দলে একটি পরিবর্তন এসেছে, টিম প্রিঙ্গলের পরিবর্তে খেলছেন সিকান্দার জুলফিকার।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।

আরও পড়ুন