০৫ জুন ২০২৬, শুক্রবার, ০০:১৫

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

সিরিজ জয়ের পথে বাংলাদেশ

সিরিজ জয়ের পথে বাংলাদেশ

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৩২

জিতলেই সিরিজ নিশ্চিত—এমন সমীকরণ নিয়েই সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। সোমবার (১ সেপ্টেম্বর) টস জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক।

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ডাচরা। একের পর এক উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় তারা।

নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত। ২৪ বলে তিনটি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে ওপেনার বিক্রমজিত সিংয়ের ব্যাট থেকে।

বাংলাদেশের বোলাররা শুরু থেকেই দাপট দেখান। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৪ ওভারে ২১ রানে নেন ৩ উইকেট। মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ১৮ রানে ২টি এবং তাসকিন আহমেদ ৪ ওভারে ২২ রানে ২টি উইকেট তুলে নেন। তানজিম হাসান সাকিব ও মেহেদী হাসান পান একটি করে উইকেট।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। তার আগে এই সিরিজকেই প্রস্তুতির শেষ মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ দল।

আরও পড়ুন