০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:১৬

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

বৃষ্টিতে ভেসে গেল শেষ টি–টোয়েন্টি

বৃষ্টিতে ভেসে গেল শেষ টি–টোয়েন্টি

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:১৩

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে তিন ম্যাচের সিরিজ ২–০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।

বৃষ্টিতে খেলা বারবার বাধাগ্রস্ত হয়। বাংলাদেশের ইনিংস চলাকালে দুই দফা বৃষ্টি নামে। ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে টাইগাররা তোলে ১৬৪ রান। লিটন দাস ৪৬ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। নুরুল হাসান সোহান করেন ১১ বলে ২২* এবং জাকের আলি অপরাজিত থাকেন ১৩ বলে ২০ রানে।

সাইফ হাসান ৮ বলে করেন ১২ রান। তবে তাওহিদ হৃদয় (৯) ও শামিম হোসেন (২১) ভালো করতে পারেননি।

বৃষ্টি না থামায় নেদারল্যান্ডসের ইনিংস মাঠে নামেনি। ডিএল মেথড অনুযায়ী ফল নির্ধারণের জন্য অন্তত ৫ ওভার ব্যাট করতে না পারায় ম্যাচটি পরিত্যক্ত হয়।

এর ফলে বাংলাদেশ সিরিজ ২–০ ব্যবধানে জিতে নেয়। প্রথম দুই ম্যাচেই নেদারল্যান্ডস বড় সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় জয় পায় টাইগাররা। শেষ ম্যাচে ব্যাটিং অনুশীলনের সুযোগ পেলেও তা বৃষ্টিতে ভেসে যায়।

আরও পড়ুন