ইয়ামালের ফর্মে শঙ্কা
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫, ১৭:৩৩
গত মৌসুমে একের পর এক এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়ে ঘরোয়া ট্রেবল জেতার পথে ছিল বার্সেলোনা। কিন্তু চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে কাতালানরা ২-১ ব্যবধানে হেরে গেছে, এবং সমর্থকদের শঙ্কার কারণ হয়েছে ১৮ বছর বয়সী তারকা লামিনে ইয়ামালের নিষ্প্রভ পারফরম্যান্স।
গত রোববারের (২৬ অক্টোবর) ম্যাচে ইয়ামাল পুরো ম্যাচে নিজের সেরাটা দিতে পারেননি। প্রথমার্ধে শট নেওয়া বা ড্রিবলিং করে ডি-বক্সে ঢোকার মতো কর্মকাণ্ড দেখা যায়নি। স্পষ্টতই বোঝা যাচ্ছিল, তার খেলার ছন্দ নেই।
স্পেনের বিশিষ্ট চিকিৎসক পেদ্রো লুইস রিপোল জানিয়েছেন, ইয়ামাল বর্তমানে কুঁচকির মারাত্মক চোটে ভুগছেন। এর কারণে তিনি খেলছেন মাত্র অর্ধেক সামর্থ্যে। রিপোলের মতে, এই চোট তার দৌড়ানো এবং শট নেওয়ার ক্ষমতাকে ব্যাপকভাবে সীমিত করেছে। বিশেষ করে ইয়ামালের মূল বৈশিষ্ট্য—দ্রুতগতির ড্রিবলিং ও বিস্ফোরণশক্তি—এতে মারাত্মক প্রভাবিত হচ্ছে।
বার্সেলোনার সমর্থকরা এখন ইয়ামালের দ্রুত সুস্থতার আশা করছেন, কারণ তার সৃষ্টিশীলতা ও গতি ছাড়া বার্সা আগের মতো দাপট দেখাতে পারবে না।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
