ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
সারাদেশ
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১২:০৭
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী রোববার (৭ জুন) থেকে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। দীর্ঘ ছুটি শেষে আবারও প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়। এরপর সরকারি ছুটি ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে টানা দুই সপ্তাহেরও বেশি সময় বন্ধ ছিল স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
যদিও ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, তবে ৫ ও ৬ জুন সাপ্তাহিক বন্ধ থাকায় রোববার থেকেই শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা। সব মিলিয়ে শিক্ষার্থীরা প্রায় ১৬ দিনের ছুটি উপভোগ করেছে।
অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের নিয়মিত পাঠচর্চায় ফিরে আসা শিক্ষাবর্ষের কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নতুন উদ্যমে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন
- • ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক
- • দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
- • এবার অফিসে ফ্যান খুলে পড়ে আহত হিরো আলম
- • গ্যাস লিকেজের সামনে সিগারেট জ্বালাতে গিয়ে বিস্ফোরণ-দগ্ধ ৩
- • এলপিজি নেটওয়ার্ক ও ট্যাংকারকে লক্ষ্য করে ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
- • বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী
- • সাভারে আল-মুসলিম গ্রুপের ছাঁটাই শ্রমিকদের বিক্ষোভ, দেড় ঘণ্টা সড়ক অবরোধ
- • মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
